মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে গত ৯ জুলাই মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে রাত ১০ টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা।

বিক্ষোভ শেষে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত