সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:২৩ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, শুক্রবার রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আনতে যায় শফিকুল ইসলাম নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে তাকে লক্ষ করে গুলি চালালে সেই গুলিতে শফিকুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দেশ রুপান্তরকে, বাগান বাড়ি সীমান্তে  বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে। তিনি আরও জানান, রাতের আধারে সীমান্ত দিয়ে  ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত