টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। আজ শনিবার (১৩জুলাই) সকাল থেকে দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। বিগত সময়ে যেমন সঙ্গে ছিলে তেমনই আগামী দিনেও থাকবে। আমরা ১৯ পদাতিক ডিভিশনের মাধ্যমে বিভিন্ন জেলায় এই কার্যক্রম চলমান রাখবে। এ ছাড়া আজকে প্রায় ১৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে।
