রাজধানীর মিটফোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংগঠনের কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন স্থানে মিছিলের প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের প্রধান সড়কে মিছিল করে বেগমগঞ্জ উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্য বাবু কামাক্ষা চন্দ্র দাস, জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
