ময়মনসিংহ

নিখোঁজের একদিন পর জলাশয়ে মিলল দুই শিশুর মরদেহ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

ময়মনসিংহে নিখোঁজের একদিন পর জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে সদরের দাপুনিয়া কাওলাটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শিশুরা হলেন- ওই এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজোয়ান আহমেদ (৫), আরিফ রব্বানীর ছেলে মোহাম্মদ হোসাইন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল রেজওয়ান ও হোসাইন। বেলা এগারোটা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি। পরদিন রবিবার সকালে বাড়ির পাশে ময়লাযুক্ত জলাশয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত