ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আঞ্চলিক পদক্ষেপের আহ্বান ইরানের

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম

আঞ্চলিক দেশগুলোকে দুর্বল, লুটপাট ও বিভক্ত করার উদ্দেশ্যে কৃর্তৃত্ববাদী শক্তির তৈরি প্রকল্প হলো ইসরায়েল। তাই এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

সোমবার তেহরানে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল-শাম্মারির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘সাম্রাজ্যবাদী ব্যবস্থার প্রকল্প হিসেবে গঠিত এই জায়নিস্ট শাসনব্যবস্থা (ইসরায়েল) অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ধ্বংসে এক বিধ্বংসী ভূমিকা পালন করছে। এর উদ্দেশ্য হলো দেশগুলোর দুর্বলতা সৃষ্টি, দখলদারি এবং সম্পদ লুট করে অঞ্চলটিকে খণ্ড-বিখণ্ড করা।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান ও ইরাকের অবশ্যই এই যৌথ শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরকে সমর্থন করতে হবে এবং বিভাজন এড়িয়ে চলতে হবে।’

ইরানের প্রেসিডেন্ট দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে ‘ভ্রাতৃসুলভ, গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত’ হিসেবে বর্ণনা করেন।

তার সরকারি ওয়েবসাইটে দেওয়া প্রতিবেদনে তিনি বলেন, ‘আমরা ইরাক এবং অন্যান্য ইসলামি দেশের সরকার ও জনগণকে আমাদের ভাই হিসেবে বিবেচনা করি। পাশাপাশি ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

পেজেশকিয়ান আরও বলেন, ইরাক সরকার ও জনগণ ইরানিদের প্রতি যে আতিথেয়তা দেখিয়ে থাকে, বিশেষ করে আরবাইন তীর্থযাত্রার সময়, তার জন্য তিনি কৃতজ্ঞ। এই অনুষ্ঠানের সহযোগিতা দুই দেশের মধ্যে সীমান্তবাজার, যৌথ বিনিয়োগ এবং একাডেমিক বিনিময়সহ অন্যান্য খাতে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আল-শাম্মারি বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির শুভেচ্ছা পৌঁছে দেন এবং ইসরায়েলবিরোধী অবস্থানে ইরানি জনগণের প্রতিরোধকে অভিনন্দন জানান।

 

তিনি বলেন, ইরাক সরকার আরবাইন উপলক্ষে লাখো-লাখো তীর্থযাত্রীকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে পরিবহন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থায় সরকারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

আল-শাম্মারি জানান, এই সহযোগিতা এবং সমন্বয় শেষ তীর্থযাত্রী দেশ ছেড়ে যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত