ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বাস থেকে কোটি টাকার ইয়াবার চালান আটক, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার টোল প্লাজায় যাত্রীবাহি বাস থেকে এক কোটি ১১ লাখ টাকার ইয়াবার একটি চালান আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এসময় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেন। এছাড়া ৬ টি মোবাইল ফোন সেট ও ১০ হাজার টাকা জব্দ করেন। আটক করা চালানে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।

মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার অদুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা বাস থেকে সমুদয় ইয়াবার চালান আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে রানা বেগ (৩৫), তার স্ত্রী জ্যোতি খাতুন (২৫), মো. সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। গ্রেপ্তারকৃত রানা বেগম ও জ্যোতির বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার দৌলতপুর আঞ্জুমান রোড এলাকায়।

অপর গ্রেপ্তারকৃত সোহেলের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার খোদাবক্স গ্রামে ও শান্তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে।

এদিন বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর মুন্সীগঞ্জের শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীনগর কাম্পের একটি আভিযানিক টিম ধলেশ্বরী টোল প্লাজায় অভিযান চালায়। এসময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছেড়ে আসা মাওয়াগামী নিউ বলেশ্বর পরিবহনের এসি বাসের গতিরোধ করেন। পরে ওই বাসের যাত্রী জ্যোতি খাতুনের শরীর তল্লাসিকালে তার শরীরে টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর সমুদয় ইয়াবার চালান পাওয়া যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা দাবী করেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত