বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানের একটি পর্বে সরকারবিরোধী বক্তব্য উপস্থাপন করায় অনুষ্ঠানটির নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৭ জুন রাত ৯টায় প্রচারিত পর্বটির দায়িত্বে ছিলেন মাহবুবা ফেরদৌস। কিন্তু সেই পর্বে কিছু বিষয় এমনভাবে উপস্থাপিত হয়, যা সরকারি কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সরকার ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
রবিবার (১৩ জুলাই) পাঠানো নোটিশে মাহবুবাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘আপনার দায়িত্বে অবহেলার কারণে সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রীয় গণমাধ্যমে দায়িত্বশীলতা ও অনুষ্ঠান পরিকল্পনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে।’
এ বিষয়ে বিটিভি বা মাহবুবা ফেরদৌসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এতিম বানিয়ে মাজারের ২ কোটি ৮ লাখ টাকা উত্তোলন, দুদকের অভিযান