ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:২৪ এএম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার বিনির্মাণে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এনসিপি নানা কর্মসূচি পালন করবে।

যদিও সকাল সাড়ে ৯টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বুধবার গোপালগঞ্জে পথযাত্রা ও পথসভার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলা ও ভাঙচুরের কারণে কর্মসূচির কিছুটা পরিবর্তন হয়। এ কারণে বেলা ১২টায় ফরিদপুর সার্কেট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা এবং পরে জনতা ব্যাংকের মোড়ে পথসভার মাধ্যমে ফরিদপুরের কর্মসূচি শেষ হবে।

গতকালের ঘটনার কারণে এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে পথসভা এবং পদযাত্রার সুন্দর ও শান্তিপূর্ণ করার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

জাতীয় নাগর পার্টির ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, আজকে ফরিদপুরের পথসভা থেকে গতকালের ঘটনার ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর মধ্যেই পথসভার মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জাতীয় নাগরিক পার্টি। এদিকে আজকের এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এনসিপি’র ফরিদপুরের ‌‌প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা আজকের অনুষ্ঠান কর্মসূচির বিষয়ে বলেন, বেলা ১২টায় সার্কিট হাউজে জমায়েত। এরপর জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা।  এরপর জনতা ব্যাংকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।
সর্বশেষে দুপুর ১টায় এনসিপির পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের কথা রয়েছে।

আজকের অনুষ্ঠানের অতিথিরা খুলনা থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সরাসরি ফরিদপুরে আসবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত