সাতক্ষীরায় একদিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া ও শহরের মুন্সিপাড়ায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজন পেশায় নরসুন্দর এবং অপরজন গৃহবধূ। বৃহস্পতিবার দুপুর ও বিকেলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন জোড়দিয়ার কার্তিক বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস (৫২) ও কৃষ্ণা মন্ডল (২৭)।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছের তেঁতুল গাছে ঝুলন্ত অবস্থায় দেবাশীষ বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। স্থানীয় ফিংড়ী ইউনিয়নের সদস্য আবু সালেক জানিয়েছেন, দেবাশীষ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

অপরদিকে বিকেলে মুন্সিপাড়ায় একটি ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় কৃষ্ণা মন্ডলের (২৭) মরদেহ উদ্ধার করা হয়। কৃষ্ণার স্বামী মাস্টার সাধন সরকার এখনও এ বিষয়ে মুখ খোলেনি। তবে কৃষ্ণার বাবার বাড়ির সদস্যদের দাবি তদন্তের মাধ্যমে এটি হত্যা না আত্মহত্যা তা বের করতে হবে।

সাতক্ষীরা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, সদর উপজেলার পৃথক স্থানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কৃষ্ণা মন্ডলের মরদেহ সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত