তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৩১ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার দিনের প্রথমভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গতকালের তুলনায় গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।

এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। নদীবন্দরগুলোতেও সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত