২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, সম্পাদক মাসুদ

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

মির্জা তারেক আহমেদ বেগ ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মোহাম্মদ মাসুদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা তাদের সভাপতি ও সম্পাদক পদে দুই বছরের জন্য নির্বাচিত করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন এবং কামারুম মুনিরা।

অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত