সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে, সেটিই আশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (২০ জুলাই) সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবারের’ যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ।
মির্জা ফখরুল বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিল। বিএনপির লক্ষ্য সত্যিকারের উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়া। আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবেন। গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়ে ‘রেইনবো নেশন’ গঠন করতে চাই আমরা।
এসময় দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই-আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
