রবিবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এক আদেশে জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এ মামলাগুলোয় সাবেক ১২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ৪৫ জনকে আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সময় বাড়ানোর আবেদন করলে আদালত এ নির্দেশ দেয়।
এর আগে, একই মামলার ৩৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার আদেশ দেওয়া হয়। পরবর্তীতে এ সময়সীমা দুবার বাড়ানো হয়।
