২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। 

এরআগে দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

রুটিন অনুযায়ী, ওই দিন অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে এ ঘোষণা দেন। আজ রসায়ন দ্বিতীয় পত্রসহ কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।

গতকাল সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন ১৫০ জনের বেশি। এ ঘটনায় আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত