নেত্রকোনার বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম

নেত্রকোনার বারহাট্টায় বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজেদা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত নয়টায় উপজেলার রায়পুর ইউনিয়নের আড়ই তাতিয়র গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাজেদা বেগম আড়ই তাতিয়র গ্রামে ইমান আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়ির পিছনের একটি বাল্ব থাকায় রাতে পরিবারের সদস্যদের চলাচলের অসুবিধা হয়। তাই মঙ্গলবার রাতে বাড়ির পিছনে ঘরের আড়ায় মরিচা পড়া বাল্ব লাগানোর ফোল্ডারে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মাজেদা আক্তার। তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজেদা আক্তার নামে এক নারী সদর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতিসহ আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত