১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম

দেশের চলমান পরিস্থিতিতে আরও কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেল তিনটার পর এ বৈঠক শুরু হয়।

এতে উপস্থিত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মন্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের জলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের সেক্রেটারি ডা. মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত