নৈতিক অবক্ষয়: কলমাকান্দায় যুবদলের দুই নেতাকে অব্যাহতি

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দায় যুবদলের দুই নেতাকে অব্যহতি দিয়েছে সংগঠন থেকে। উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের দুই নেতাকে দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

আজ বৃহস্পতিবার উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়- বুধবার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলাইমান হকের উপস্থিতিতে জরুরি সভা করে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নাজিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. রিপন মিয়া ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

একইসঙ্গে ভবানীপুর গ্রামের খোকন মিয়া ও বিপুল মিয়া নামের দুই ব্যক্তি বিএনপির নাম ভাঙ্গিয়ে সীমান্তে চোরা চালান ব্যবসা ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠায় তারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয় বলে নিশ্চিত করে দলটির র্শীষ নেতারা।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, দুই ব্যক্তি সংগঠনের কোনও পর্যায়ের সদস্য বা কর্মী নন। তাদের মাদক ও চোরাই ব্যবসার দায়ভার বিএনপির ও এর কোনও অঙ্গ সংগঠন বহন করবে না। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত