নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ বালু পরিবহন করায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করেছে। এ সময় বালু বোঝাই একটি নৌকা জব্দ করে।
আজ শনিবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকা থেকে বালু বোঝাই একটি নৌকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে স্থানীয় জনতার সহায়তায় আটককৃতদের শনিবার (৫ জুলাই) বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশরপাশা তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কলমাকান্দার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
‘জনগণের হাতে যতদ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত মঙ্গল‘