ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এ দুর্ঘটনায় চার শিশু নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আটকে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন।
জানা গেছে, বিদ্যালয় ভবনটি ২০ বছরের বেশি পুরনো। একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল। এর আগে এই নিয়ে বেশ কয়েকবার অভিযোগ জানানো হলেও বিষয়টিতে কর্ণপাত করেননি শীর্ষ কর্মকর্তারা বলে অভিযোগ। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।
স্থানীয় গ্রামবাসীদের মতে, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে এলাকায়। সেই কারণেই ছাদটি ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসের শব্দ এবং ছাত্রদের তীব্র চিৎকার শুনতে পান তারা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন চারিদিক ধুলোয় ভর্তি বাড়িটি পুরো ধসে গেছে।
রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান প্রায় শেষের মুখে। এই ঘটনায় ছয়জন শিশু নিহত হয়েছে।
ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ চলছে।
মিশিগানে বিমান বিধ্বস্তের ঘটনা উত্তরার বলে প্রচার: বাংলাফ্যাক্ট
বৃষ্টিভেজা মাঠে শৈশবে ফিরে গিয়েছিলেন মিরাজ-শামীমরা