মাইলস্টোন ট্রাজেডি

নিহত শিক্ষিকার কবরে বিমানবাহিনীর গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের সমাধিতে বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল এই সম্মাননা প্রদান করে। গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের পর প্রতিনিধিদল কবর জিয়ারত ও মোনাজাত করেন। 

পরে মাসুকার স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।

এসময় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা একটি অত্যন্ত স্ট্র্যাটেজিক এলাকা, যেখানে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে ঢাকার আশেপাশে জনবসতি বেড়ে যাওয়ায় আমাদের অনেক কিছু বিবেচনা করে ফ্লাইং করতে হয়।

তিনি বলেন, যে কোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লায়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত