ইরানের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত জেলার আগলান গ্রামের কাছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শনিবার (২৬ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘাঁটির কাছে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে এক ব্যক্তি প্রাণ হারান এবং অন্যজন আহত হন। হামলাকারীদের পরিচয় বিস্তারিত না দিয়ে তিনি বলেন, এটি একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সংঘটিত হয়েছিল। বর্তমানে ঘটনার তদন্ত চলছে, তবে স্থানীয় প্রশাসন এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এদিকে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে শনিবার সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হলেও হতাহতের সংখ্যা বা হামলাকারীদের পরিচয় এখনও অস্পষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত