বিমান দুর্ঘটনায় নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে নিহত অভিভাবক রজনী ইসলামের বাড়িতে গিয়ে শোক জানান দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই শোকবার্তা পৌঁছে দেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

ঘটনাস্থলে রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম, কন্যা ঝুমঝুম (পঞ্চম শ্রেণি), পুত্র রুহান (ষষ্ঠ শ্রেণি) ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন সোহেল। তিনি বলেন, মাইলস্টোন স্কুলের নিহত ও আহতদের পরিবারের পাশে আমরা সব সময় আছি। সরকারের সমালোচনা করে তিনি যোগ করেন, প্রতিটি ঘটনায় আলোচনা হয়, কিন্তু ক্ষতিগ্রস্তরা প্রকৃত সাহায্য পায় না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবল পরিষদের রাশেদ উল হক সরকার, স্বেচ্ছাসেবক দলের মহিরুল ইসলাম টিপু, রাফিদ সরকার নৈতিক, সোহাগ মাহমুদ ও তানভীর আহমেদ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত