শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলো, পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।  
 

স্থানীয়রা জানায়, সকালে মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার প্রতিবেশি দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এসময় দুই শিশু সবার অজান্তে  রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে যায় । পরে এলাকাবাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত