আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রধান উপদেষ্টার জানানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা উচিত। বিষয়টি প্রধান উপদেষ্টা স্বয়ং অথবা তার দপ্তরের পক্ষ থেকে যথাযথ প্রক্রিয়ায় জানানো দরকার।
আজ রবিবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে না পাওয়া পর্যন্ত আমরা যতই নিজেরা আলোচনা করি, কিংবা প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করুন না কেন সেটি নির্বাচন কমিশনের কাছে তেমন গুরুত্ব বহন করবে না।
বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টার সেই ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। কয়েকজন রাজনীতিবিদ গতকাল জানিয়েছে, সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে এটি দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত এটি শুধু রাজনীতিবিদদের বক্তব্য এবং প্রেসের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
সত্যিকার কার্যকারিতা তখনই হবে যখন প্রধান উপদেষ্টা অফিসিয়ালি ভাষণ দিয়ে জাতিকে জানাবেন এবং সেই তথ্য নির্বাচন কমিশনকে পাঠানো হবে বলেও জানান বিএনপির এই নেতা।
চাঁদাবাজিকালে গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নন
বোতলজাত পানি সুইজারল্যান্ডে ৫৬০, ইসরায়েলে ২৬৯ টাকা