পটুয়াখালীর দুমকিতে এক অভিযানে সরকার নিষিদ্ধ ২৩টি চায়না দূয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব জালের বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।
মৎস্য বিভাগ জানায়, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা এবং শ্রীরামপুর ইউনিয়নের রাজা খালী ও চরবয়েড়া এলাকার বিভিন্ন খাল ও বিল ঘুরে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম শাহিনের নেতৃত্বে একটি টিম এ অভিযানে অংশ নেয়।
পরে বিকেল ৩টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে জব্দ করা জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোঃ ইজাজুল হকের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তবে অভিযানে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
এ বিষয়ে কথা বলতে গিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুল রহমান বলেন, ‘দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।’
বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র