বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করে যা বললেন তাসকিন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। সমালোচনার মুখে বিষয়টি অস্বীকার করেছেন বাংলাদেশের এই পেসার।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তাসকিন।

ফেসবুক পোস্টে তাসকিন লেখেন,

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না:

আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত))

আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগ থেকেই এমন খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত