পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১ কেজি ৬০ গ্রাম গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত তাসলিমা বেগম উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা বেল্লাল দালালের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের স্বামী-স্ত্রী দুইজনের বিরুদ্ধেই এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত তাসলিমা-বেল্লাল দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ব্যাগভর্তি গাঁজা নিয়ে দৌঁড়ে পালানোর সময় হাতেনাতে তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গাঁজাসহ গ্রেপ্তার তাসলিমা ও তার পলাতক স্বামী বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাসলিমাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাধবপুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বেন স্টোকসদের ‘ছিঁচকাঁদুনে’ বলছে অস্ট্রেলিয়ান মিডিয়া