বাল্ক‌হেডের সঙ্গে ব্রিজের ধাক্কায় শ্রমি‌কের মাথা বি‌চ্ছিন্ন

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম

পটুয়াখালীর বাউফ‌লে বালু ভ‌র্তি কা‌র্ডো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। মঙ্গলবার (২৯ ‍জুলাই) বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে উপ‌জেলার কা‌ছিপাড়া ইউনি‌য়নের পাকঢাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে এই ঘটনা ঘ‌টে। 

নিহত শ্রমি‌কের নাম শা‌কিব (২২)। শা‌কিব কালাইয়া ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের বা‌সিন্দা।  

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌ যায়, এক‌টি বাল্ক‌হেড ভ‌র্তি বালু নি‌য়ে কা‌ছিপাড়া ইউনিয়‌নের কারখানা থে‌কে দেওপাশা যা‌চ্ছি‌লেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রি‌জের নিচ দি‌য়ে অতিক্রম কর‌ছি‌লেন শ্রমিকরা। এ সময় সা‌কিব ওই বাক্ল‌হে‌ডের উপর বসা ছি‌লেন। ব্রিজ‌টির উচ্চতা কম হওয়ার কার‌ণে ব্রিজের সঙ্গে বাল্ক‌হে‌ডের ধাক্কা লে‌গে ঘটনাস্থ‌লেই দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে মাথার অংশ‌টি খালে প‌রে যায় ব‌লে জা‌নি‌য়েছেন প্রত‌্যক্ষদর্শীরা। প‌রে স্থানীয়ারা পুলি‌শে খবর দি‌লে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে পু‌লিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত