দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপিপন্থী ৮ চিকিৎসককে দল থেকে বহিষ্কার

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিব-কে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোন পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবেনা। উল্লিখিত চিকিৎসকবৃন্দকে কোন সংগঠন অন্তর্ভুক্ত করলে সেইসব সংগঠনের দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-পন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় ড্যাব।

এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপি’র সদস্য লুৎফর রহমান খোকাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত