না.গঞ্জের মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেপ্তার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।

কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা করা হয়েছিল।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছিলেন। ওই মামলায় আসামি করা হয়েছিল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত