সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১১:৩৭ এএম

রাজধানীর শাহবাগ থানায় রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন জানান।

পুলিশ এ মামলায় খায়রুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে আদালত তা কমিয়ে ৭ দিন মঞ্জুর করেন। 

শুনানির সময় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

এর আগে ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এদিন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত