অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, ২ বাংলাদেশি আটক 

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটায় উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের সংকোবানী গ্রামে ৩৩০ মেইন পিলারের ৩ সাব পিলারের কাছ তাদের আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃতনা হলেন জেলার বিরল উপজেলার বাজনাহার বাদ রুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও রামচন্দ্রপুর খটুপাড়ার শুনিলের কন্যা গোলাপী (২০)। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রাত সাড়ে তিনটায় বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ২ বাংলাদেশি। এ সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাদের বিরল থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত