মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, আগামী ১ আগস্ট থেকে ভারতের আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও বলেন, ওই দিনই ভারতের ওপর আরও একটি অজানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে, তবে তিনি সেই শাস্তির পরিমাণ বা কারণ বিস্তারিতভাবে জানাননি।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, তবুও বহু বছর তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের হার কম। কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি, বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এছাড়াও তাদের সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা তো আছেই।’
তিনি আরও বলেন, ‘ভারত সবসময়ই তাদের সামরিক সরঞ্জামের বিশাল অংশ রাশিয়া থেকে কিনেছে এবং চীনের পাশাপাশি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা তারা। এগুলো মোটেই ভালো লক্ষণ নয়!’
তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।
