মাদকবিরোধী কর্মশালা কোস্ট গার্ডের

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

আগারগাঁও শের-ই-বাংলা নগরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মাদকবিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্র্তৃক ঢাকার শেরেবাংলা নগর এলাকায় সরকারি সঙ্গীত কলেজে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক মাদকবিরোধীবিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত