সালাহউদ্দিন আহমদ

ঐকমত্য কমিশনের ৮২৬ সুপারিশের ৫১টিতে ভিন্নমত বিএনপির

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের ৮২৬টি সংস্কার সুপারিশের মধ্যে ৫১টি নিয়ে মতপার্থক্য থাকলেও বাকি ৭৭৫টি প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিএনপি। 

শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে ৮২৬ সুপারিশের মধ্যে ৫১টিতে আমাদের ভিন্নমত আছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। আমরা এ নিয়ে অপেক্ষায় আছি।

জুলাই সনদের খসড়া সম্পর্কে তিনি জানান, সব রাজনৈতিক দলকে এটি পাঠানো হয়েছিল। বেশিরভাগ প্রস্তাবেই ঐকমত্য হয়েছে, যা চূড়ান্ত সনদ প্রণয়নের ভিত্তি হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত