চট্টগ্রামের আনোয়ারায় বিষধর সাপের কামড়ে নাঈমা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাঈমা ওই এলাকার বকসি মিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। সে রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমা রাতে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত তিনটার দিকে সাপের ছোবলে ঘুম ভাঙে তার। বিষয়টি পরিবারে জানাজানির পর রাতেই দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন।
নাঈমার চাচা কফিল উদ্দিন বলেন, নাঈমাকে সাপে কামড় দেওয়ার পর আমরা হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কাটা এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জুলাই আন্দোলনে হত্যা মামলায় আদালতে প্রথম অভিযোগপত্র দিল পুলিশ