ইবনে সিনা ট্রাস্ট এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাসোসিয়েশনের সব সদস্য, তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্য ও স্টাফরা ইবনে সিনার সব শাখা থেকে চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ এবং বিজেএসএ’র সভাপতি (জেলা ও দায়রা জজ) মো. আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাজহারুল ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সদস্য মাসুম মিয়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদস্য অনন্যা রায় ও আসমা জাহান।
ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, ইবনে সিনা ডি. ল্যাব ধানমন্ডির এজিএম ও অ্যাডমিন ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, করপোরেট রিজিওনাল ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদ, করপোরেট সাউথ জোন ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট) আবু আব্দুল্লাহ রাসেল এবং করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মহিউদ্দিন রবিন।
শাহবাগ–শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা, বাড়তি পুলিশ মোতায়েন