তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ সর্বদলীয় সম্মিলিত কমিটির

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম

নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন বাদ দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি দেয়।

রবিবার (৩ আগস্ট) সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের দশানী ট্রাফিক মোড়ে শতশত দলীয় নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। এসময় বাগেরহাট-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। সমাবেশ থেকে অবিলম্বে বাগেরহাটে চারটি আসনকে পূন:বহলের দাবি জানান নেতারা। তা না হলে আগামীতে আরও বৃহৎ কর্মসূচি দেয়া হবে সরকারকে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

গত বৃহষ্পতিবার থেকে বাগেরহাটে বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল আসন পূন:বহলের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।

সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত তিন সংসদীয় আসনটি ভেঙে দিয়ে বাগেরহাট-২ ও চার নাম্বার আসনের সাথে জুড়ে দেওয়ার খসড়া অনুমোদন দেয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা ইউনুস আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত