নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট খেয়ে শাহিনুর আক্তার শানু (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শানু ওই গ্রামের মৃত কাসেমের মেয়ে এবং গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিদ আলী ওরফে লবা এর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ বছর আগে উপজেলার রামচন্দ্রদী গ্রামের তোতা মিয়ার ছেলে ইদ্রিস আলীর ওরফে লবা পার্শ্ববর্তী কড়ইতলা গ্রামের মৃত কাসেমের পরিবারের জমি ঠিক করে দেওয়ার কথা বলে শানুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে প্রথম স্বামীকে তালাক দিয়ে ইদ্রিস আলীকে বিয়ে করে। ৩ বছর সংসার করার পর তাদের মধ্যে দাম্পত্য বনাবনি না হওয়ায় ডিভোর্স ও হয়ে যায়। তখন থেকে শানু তার পিত্রালয়ে বসবাস করতে থাকে ।
সম্প্রতি দুজনের মধ্যে আবার যোগাযোগ ও দেখা সাক্ষাৎ এবং পুনরায় সংসার করার কথাবার্তা চলছে। কিন্তু স্বামী লবা শানুকে পুনরায় ঘরে না তুলেই আবার তাকে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা দিতে চাপ দিতে থাকে।
এ নিয়ে গতকাল শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে স্বামী লবা শানুকে প্রাণ নাশের হুমকী দেয়। ফলে রবিবার সকালে রাগে দুঃখে শানু তার পিত্রালয়ে বিষাক্ত ট্যাবলেট স্থানীয় ভাষায় কেড়ির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে শানু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্তমানে দেশের হাল ধরেছেন তারেক রহমান: আমান
ট্রাম্পের হুমকির পরও রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখবে ভারত