গাজায় অনাহারে ১০ লাখ নারী ও শিশু: জাতিসংঘ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম

জেনেভাভিত্তিক জাতিসংঘ কার্যালয় সতর্কবার্তায় বলেছে, গাজায় বর্তমানে ১০ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে ভুগছে। সেখানকার মানবিক সংকট ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জাতিসংঘ বলেছে, ‘১০ লাখ—এটাই সেই নারী ও কন্যাশিশুর সংখ্যা যারা গাজায় অনাহারে দিন কাটাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং এর অবসান ঘটতেই হবে।’

পোস্টে আরও বলা হয়, আমরা সব নারী ও কন্যাশিশুর জন্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়ার দাবি অব্যাহত রেখেছি, অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দিরকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ জানায়, আমাদের আগের প্রতিবেদন অনুযায়ী গাজার ক্ষুধা সংকট প্রবলভাবে বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জোরপূর্বক অনাহারের কারণে অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৩ জন শিশু।

মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, ইসরায়েল সহায়তা পৌঁছাতে অব্যাহতভাবে বাধা দিচ্ছে এবং বিতরণ কেন্দ্রগুলোতে ফিলিস্তিনিদের ওপর বারবার হামলা চালাচ্ছে। তারা ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত