ই-স্পোর্টস বিশ্বকাপ দাবায় চ্যাম্পিয়ন কার্লসেন

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:৩১ পিএম

কিছুদিন ধরে দাবার বোর্ডে কিছুটা ব্যাকফুটে ছিলেন ম্যাগনাস কার্লসেন। বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছে তাকে। এবার তিনি কামব্যাক করলেন। জিতলেন ইস্পোর্টস বিশ্বকাপ। ই-স্পোর্টস বিশ্বকাপে দাবায় প্রথম বছরেই চ্যাম্পিয়ন হলেন কার্লসেন।

সৌদি আরবে গ্র্যান্ড ফিনালে কার্লসেন খেলছিলেন টিম লিকুইডের হয়ে। তিনি হারান টিম ফ্যালকনের আলিরেজা ফিরোজাকে। পরপর দুই রাউন্ড কার্লসেন জেতেন ৩-১ এ। চ্যাম্পিয়ন হয়ে কার্লসেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জিতেছেন। চার দিনের এই ইভেন্টে ধারাবাহিকতা দেখিয়েছেন কার্লসেন।

ফাইনাল খেলাটা হয়েছিল বেস্ট অফ থ্রি সেটস ফরম্যাটে। তবে প্রথম দুটো সেট ছিল ১০ মিনিটের। তৃতীয় সেটটা নির্ভর করত প্রথম দুটো সেট ড্র হলে। কিন্তু সেটি হয়নি।

ইস্পোর্টস নিয়ে প্রশংসা করে কার্লিসেন বলেন, 'আমি যতগুলো টুর্নামেন্ট খেলেছি, তার মধ্যে এটা দারুণ ছিল। আমি আশা করছি দাবার ভবিষ্যতে এটা বড় ভূমিকা নেবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত