ক্রিস ওকসের কাঁধের হাড় নড়ে গেছে। আপাতত তার বাঁ হাত স্লিংয়ে ঝোলানো। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি তিনি। বাইরে থাকতে হতে পারে লম্বা সময়ের জন্য। কিন্তু সেই ওকসকেই দেখা যেতে পারে আজ সোমবার ওভাল টেস্টের শেষ দিনে মাঠে নামতে।
দলের প্রয়োজনে ক্রিজে নামার জন্য এক হাতে ব্যাটিংয়ের অনুশীলনও করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
ওভাল টেস্ট জিতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন আর ৩৫ রান। ওকসকে ধরলে হাতে উইকেট আছে ৪টি। ক্রিজে আছেন জেমি স্মিথ আর জেমি ওভারটন। ওকস ছাড়াও অ্যাটকিনসন ও জশ টাং আছেন। তবে সমীকরণের প্রয়োজনে ওকস চলে আসছেন বিবেচনায়।
ম্যালকম মার্শাল, তামিম ইকবাল, সেলিম মালিকরাও দলের প্রয়োজনে নেমে ভাঙা হাত বা আঙুলে নেমেছিলেন ব্যাট হাতে। চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে ভাঙা পা নিয়ে রিশাভ পান্তকেও ব্যাট করতে দেখা গেছে।
১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে মার্শালের বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল ফিল্ডিংয়ের সময়। তবু ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ব্যাট করেছিলেন এক হাতে। বলও করেন ভাঙা আঙুল নিয়ে।
সেলিম মালিকের অবস্থা ছিল অনেকটা ওকসের মতোই। বাঁ হাত প্লাস্টার করে স্লিংয়ে ঝোলানো ছিল। ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফায়সালাবাদ টেস্টে প্লাস্টার করা হাত নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন। ডানহাতি ব্যাটসম্যান হলেও সেদিন বাঁহাতি ব্যাটসম্যান হয়ে এক হাতে খেলেছিলেন তিনি ১৪ বল।
তামিম ইকবাল ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুর দিকে চোট পেয়ে তার হাতও স্লিংয়ে ঝোলানো ছিল। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তবু শেষ জুটিতে ক্রিজে গিয়ে এক হাতে ব্যাট করে সাহসীকতার গল্প লেখেন বাংলাদেশের এই সাবেক ওপেনার।
চতুর্থ দিন শেষে রুট ওকসকে নিয়ে বলেন, 'সে পুরোপুরিই আছে (ম্যাচে), আমাদের সবার মতোই। এটা তেমনই একটা সিরিজ, যে সবাই নিজেদের শরীরকে ঝুঁকিতে ফেলতে পিছপা হবে না। আশা করি, তেমন কিছু শেষ পর্যন্ত হবে না। তবে (রবিবার) এখানে (ইনডোরে) কিছু থ্রো ডাউন খেলেছে সে এবং প্রয়োজন পড়লে সে প্রস্তুত…যা কিছু প্রয়োজন, সবকিছু করতে সে মরিয়া।'
ওকস বাঁহাতি হয়ে ব্যাট করবেন কি না, তা অবশ্য নিশ্চিত নন রুট।
পান্তের উদাহরণ টেনে রুট আরও বলেন, 'প্রচণ্ড ব্যথায় কাতর সে (ওকস), সিরিজজুড়ে এত কিছু করার পর। এতেই ফুটে ওঠে, তার কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ। এই সিরিজে অন্যদেরকেও আমরা দেখছি নানা আঘাত সয়ে খেলতে, পান্ত যেমন ভাঙা পায়ে খেলেছে…।'
দলকে জেতাতে রিটায়ার্ড আউট তবু…
আর্জেন্টাইন বাজপাখি যাবেন পিএসজিতে!
উইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান