‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দেন শেখ হাসিনা: সাক্ষী আবদুল্লাহর জবানবন্দি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম

জাতীয় পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’ এরপর আমার চিকিৎসা বন্ধ হয়ে যায় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পা হারানো আব্দুল্লাহ আল ইমরান।

সোমবার (৪ আগস্ট) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য দেন তিনি।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে এসে শেখ হাসিনা বলেছিলেন ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’ এরপর তার পায়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। তার পায়ে পচন ধরলেও তাকে অপারেশন থিয়েটারেও নেয়া হয় দেরী করে। ওই সাক্ষী আরও বলেন তার বাবা তাকে রিলিজ করে অন্য হাসপাতালে নিতে চাইলে তাও করতে দেয়া হয়নি। 

এদিন জুলাই আন্দোলনে আহত ঢাকা কলেজের এই ছাত্র আব্দুল্লাহ আল ইমরান গুলি করে একটা, মরে একটা, একটাই যায়: এই ভিডিওর সাক্ষী দিয়ে সাবেক আইজিপি মামুন, শেখ হাসিনা, কামালের সাজা চান তিনি। পরে তার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করেন তাকে স্টেট ডিফেন্স। 

এর আগে সকালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ঢাকা কলেজের ছাত্র আব্দুল্লাহ আল ইমরান। যেখানে তিনি গেল বছর জুলাইয়ে তার সঙ্গে হওয়া নির্মম ঘটনা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত