আইন উপদেষ্টা

শেখ হাসিনার জন্য বাংলাদেশ ও তার মন্ত্রীদের কৃতদাস ভাবত ভারত

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শেখ হাসিনার নেতৃত্বকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্রের ধারণাই বুঝতেন না এবং ভারত বাংলাদেশ সরকার ও মন্ত্রীদের কৃতদাস হিসেবে দেখত। 

সোমবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড.  আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা মাত্রা ও ব্যাপকতায় সব ধরনের কারচুপির রেকর্ড ভেঙেছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলে পুরো জাতিকে মিথ্যাবাদী ও জোচ্চোর প্রজন্মে পরিণত করেছে। তার ওপর সাইকোলজিক্যাল বা নিউরোলজিক্যাল গবেষণা করা উচিত।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ভুতুড়ে নির্বাচন আর কখনও হয়নি। ২০১৪ সালের নির্বাচনের পর শেখ হাসিনা শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গণমানুষের সঙ্গে ঠাট্টা-মশকরা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে শারীরিক ও মানসিক নির্যাতনের আখড়া বানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত