নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুজন নিখোঁজ 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি দল এসে চেষ্টা করছে।

ময়মনসিংহ ডুবুরি দলের লিডার নুরে আলম খান জানান, সিলেটের ছাতক থেকে বালুবোঝাই স্টিলবাহী একটি নৌকা যাচ্ছিলো আদর্শ নগরের দিকে। ভোররাতে আদর্শনগর এলাকায় আসতেই একটি কুড়ের মধ্যে নৌকাটি তলিয়ে যায়। নৌকায় থাকা মালিক আব্দুল হক তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক উঠতে পারেনি। পরে স্থানীয়রা আব্দুল হককে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান নুরে আলম।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বজলুর রহমান জানান, তারা তিনজনই স্টিল বডি বালুর নৌকায় ছিলেন। তবে তাৎক্ষণিক নিখোঁজদের নামগুলো পাওয়া যায়নি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত