সিরাজ-কৃষ্ণা জুটিতে ফিরে এলো ৫৬ বছর আগের ইতিহাস

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম

ক্রিকেটীয় রূপকথার অংশ হয়ে গেছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার ২০২৫ সালের টেস্ট সিরিজ। ওভাল টেস্টে অবিশ্বাস্য জয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে ভারত। তাদের এই জয়ে বড় অবদান দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার। পুরো সিরিজের ৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন সিরাজ। শুবমান গিল করেছেন ৭৫৪ রান। তবে সিরাজ আর কৃষ্ণার বোলিং ফিরিয়ে এনেছে ৫৬ বছরের পুরনো এক স্মৃতি।

ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ দুজনেই ৪টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে সিরাজ ৫টি এবং প্রসিদ্ধ আরও ৪টি উইকেট শিকার করেন। অর্থাৎ এই দুই বোলার মিলে পুরো ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। টেস্ট ম্যাচের দুই ইনিংসে ৪ বা তার বেশি উইকেট নিয়ে এই দুজন ৫৬ বছর আগের একটি বিরল রেকর্ড ভেঙে দিয়েছেন, যা ১৯৬৯ সালের পর আর দেখা যায়নি।

১৯৬৯ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ভারতের দুই কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী ও এরাপল্লি প্রসন্ন। ওই ম্যাচে দুজনে প্রথম ইনিংসে ৪টি করে এবং দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন। ভারত জিতেছিল ৭ উইকেটে। সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর এই যুগলবন্দিকে ভারতীয় পেস আক্রমণের সমৃদ্ধির বার্তাই দিচ্ছে। জসপ্রিত বুমরাকে ছাড়াও যে জেতা যায়, সেটাই যেন দেখিয়ে দিলেন এই দুজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত