দক্ষিণী সুপারস্টার রাজনীকান্তের কন্যা ঐশ্বর্যার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিন বছর একাই ছিলেন আরেক দক্ষিণী অভিনেতা ধানুশ। এবার শোনা যাচ্ছে একাকী জীবর দূর করতে ‘সীতা রমন’খ্যাত ম্রুণাল ঠাকুরে সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওকে ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে বিনোদন জগতে। এই দুই তারকাকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে ।
১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধানুশের আগমনকে কেন্দ্র করেই জল্পনা আরও গাঢ় হয়। জন্মদিনের এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুষ। হাত ধরেই তারা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন উঠেছে,ধানুশ ও ম্রুণাল কি প্রেম করছেন?
এই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধানুশকে একসঙ্গে দেখা গেছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা।
তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধানুশ ও ম্রুণালকে। অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন কণিকা। সেখানেও ধানুষ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গিয়েছিল। এই জল্পনায় এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি দুই তারকার তরফ থেকে।
১০ হাজার পিস পচা ডিম ভর্তি পিকআপ ভ্যানসহ চালক আটক
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাচ্ছে জামায়াত
পঞ্চগড়ে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার 