বিএনপি নেতা ফরহাদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসে বলতে চাই, আমরা ইসলামপুর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের উৎখাত করব। শিক্ষার উন্নয়ন করব। বন্যা নিয়ন্ত্রণ করব। কৃষিতে উৎপাদন জন্য কৃষকদের পাশে থাকব। আরও অনেক কিছু নিয়েই আধুনিক ও উন্নত ইসলামপুর গড়ব।
জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে ইসলামপুর উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভুথান দিবস উপলক্ষে আয়োজিত মিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন সাবেক ছাত্রনেতা, তরুণ রাজনীতিবিদ, সমাজসেবক ও বিএনপির অন্যতম সংগঠক শরিফুল ইসলাম খান ফরহাদ।
ইসলামপুর সরকারি কলেজ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে ফ্যাসিবাদ পতন দিবস উদযাপনের জন্য র্যালি বের হয়। ফরহাদ খানের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিভ্রমন শেষ করে থানা মোড়ের বটতলায় গিয়ে পথসভা করেন।
