অর্থ উপদেষ্টা

দেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, এমন কোথাও হয়নি

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম

বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে এবং ব্যাংকিং খাতে যে ব্যাপক লুটপাট হয়েছে, তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা অনেক ভালো। দেশের কৃষি বিপ্লবে এই ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

আর্থিক খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যতদিন ক্ষমতায় আছি, ততদিন আর্থিক খাতের সংস্কার চালিয়ে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত